পাবনার চাটমোহরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত হলো হান্ডিয়াল ইউনিয়নের বল্লবপুর গ্রামের সোহরাব আলীর ছেলে এরশাদ আলী (৩৩)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এ এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এশোদকে আটক করেন। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।