পাবনার চাটমোহরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরত এক ছাত্রকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ওই শিক্ষার্থীর শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ একেএম শুয়াইবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান,চীনা ফেরত ওই শিক্ষার্থীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তা শরীরে কোন প্রকার করোনার লক্ষণ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,থানার কর্মকর্তা ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান মঙ্গলবার চীন ফেরত ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছেন। উপজেলার ছাইকোলা বেরুয়াপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সৈকত হোসেন ডলার প্রায় ৪ বছর আগে স্টুডেন্ট ভিসায় চীনে যান। সম্প্রতি তিনি দেশে ফিরলে ঢাকায় ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ৮ ফেব্রুয়ারি তিনি বাড়িত আসেন। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে স্বাস্থ্য বিভাগ তার পরীক্ষা করে নিশ্চিত হয়,তিনি করোনায় আক্রান্ত হননি। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রুহুল কুদ্দুস ডলার ও ডাঃ ওমর ফারুকের সমন্বয়ে গঠিত টিম তার পরীক্ষা-নিরীক্ষা করেন।