বগুড়া শহরের প্রানকেন্দ্র হিসাবে পরিচিত ঐতিহাসিক সাতমাথা এখন নিয়ন্ত্রনহীন। শহরের প্রধান এবং ব্যাস্ততম এই স্থানটি দিনে রাতে ২৪ঘন্টা সচল থাকলেও সেখানে নেই কোন নিয়ন্ত্রন এবং পর্যবেক্ষন ব্যবস্থা । ফলে প্রতিদিনই সেখানে ঘটছে কোন না কোন অপ্রীতিকর ঘটনা ।
টানাপার্টি ,পকেটকাটা পাটির দৌরত্ব এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজী চলছে নিয়মিত ভাবে সেখানে। গতকাল মঙ্গলবার সকালে এমনি এক ঘটনায় রিক্সাথেকে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে আব্দুল ওহাব নামের এক চাঁদাবাজ।
আব্দুল ওহাব গাবতলী উপজেলার কর্ণিবাড়ী এলাকার আব্দুর রহিমের ছেলে । তবে পুলিমে সোর্পদ করার পর পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছে আব্দুল ওহাব একজন মানুসিক রোগী । গত কয়েকদিন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর সে গত ৫তারিখে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাবার পর থেকেই সে নিয়মিত ভাবে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় রিক্সা থেকে ৫০টাকা করে চাঁদা উত্তোলন করে আসছিল ।চাঁদা না দিলে সে রিক্সার গদি খুলে নিচ্ছিল । গতকাল মংগলবার সকালে সে রিক্সা থেকে চাঁদার দাবীতে রিক্সার গদি খুলে নেবার চেষ্টা করলে তাকে আটক করে রিক্সা চালক এবং জনতা । পরে হালকা উত্তম মধ্যম দিয়ে তাকে সেখানে থাকা পুলিশে সোপর্দ করা হয়। এসময় সে নিজেকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মচারী হিসাবে এবং তার নাম জুয়েল বলে ।
পরে পুলিশ তার পরিচয় পত্রের সূত্র ধরে তার নাম আব্দুল ওহাব এবং সে গাবতলী উপজেলার কর্নিবাড়ী গ্রামের আব্দুল রহিম এর পুত্র বলে জানায়।
স্থানীয় ভাবে অভিযোগ করা হয়, বগুড়া পৌর সভার কতিপয় অসাধু কর্মচারীদের সাথে যোগসাজস করে সে গত কয়েকদিন যাবত রিক্সা থেকে চাঁদা আদায় করছিল।
এবিষয়ে গতকাল বিকালে বগুড়া সদর ফাঁড়ী পুলিশে এসআই জিলালুর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আব্দুল ওহাব এর পরিচয় এবং তার ডাক্তারি সনদ ক্ষতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। শেষ খবর পর্যন্ত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছিল ।