নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ীত্ব আনয়নে বরিশালের গৌরনদী উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা নতুন দিনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আবদুর রব হাওলাদার, কৃষ্ণ কান্ত দে, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সিডব্লিউএফডির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইকরামুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন দিনের ডিস্ট্রিক টিম লিডার মারুফ হাসান, এসএমসির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার মিথুন সিকদার প্রমুখ।