বিরলে ৬ দিন ব্যাপী ৫ম উপজেলা স্কাউট সমাবেশ-২০২০ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৫-১০ মার্চ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার রাত্রে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, জেলা স্কাউট কমিশনার মাতলুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৈয়ব আলী, জেলা স্কাউট এর সম্পাদক ও বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুজ্জামান মিলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট এর সম্পাদক ও বিরল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনজুরুল হাসান দুলু।
সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার ও বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড রবিউল ইসলাম রবি (পিঃপিঃ), সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিভূতি চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান কামু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, দারুস সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জাকিরুল ইসলাম, ধর্মপুর ইউসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছের, ফরক্কাবাদ এন আই স্কুল এ- কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক প্রমূখ।
স্কাউট সমাবেশে উপজেলার ৫৯ টি স্কুল ও মাদ্রাসার প্রত্যেকটির ৮ জন শিক্ষার্থী ও একজন শিক্ষকসহ মোট ৫৩১ জন অংশগ্রহণ করেন।