বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগগ্নিকান্ড লবিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আজাহারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হাসান দুলু, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রধান অফিস সহকারী মাহবুব আলম, যুবলীগের সভাপতি আবদুল মালেক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি’র প্রোগ্রাম কর্মকর্তা কৃষিবিদ মি. প্রকাশ রায়, সাংবাদিক আতিউর রহমান, সাংবাদিক সুবল রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা বিরল স্টেশন এর দুইটি গাড়ী নিয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার মহড়া দেন এবং শিক্ষার্থীরাও তা অনুশীলন করেন।
পরে বিদ্যালয়ের হলরুমে মুজিব শতবর্ষ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।