বরিশালের বাবুগঞ্জে দূযোগ ঝুকি হ্রাসে পূর্ব দূর্যোগ প্রস্তুতি , টেকসই উন্নয়নের আনবে গতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, যুবলীগনেতা মোঃ রিপন,অধ্যাপক শাহেআলম , ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ নুরুজ্জামান শরীফসহ দমকল বাহিনীর সদস্যসহ বিভিন্ন স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ স্থানীয়রা । সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান করেন ।