চিরিরবন্দরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুজিব শতবর্ষের কর্মসূচির অংশ হিসেবে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোতিায় বিজয়ীদের বিকেল ৪ টায় পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোরশেদ উল আলম। প্রতিযোগিতায় ৯ম শ্রেণির মিলিফা আকতার ১ম স্থান, ৮ম শ্রেণির আকতারিনা পারভিন ২য় স্থান ও ৯ম শ্রেণির নিলুফা আকতার ৩য় স্থান অধিকার করে। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।