“দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে র্যালী শেষে সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন দূর্যোগের সময় ফায়ার সার্ভিসের উদ্ধার প্রস্তুতির মহড়া প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ফারিহা তানজীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা আহসান হাবীব, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী প্রমুখ।