মুলাদীতে রাতের আঁধারে বসত ঘরে বোমা নিক্ষেপ করেছে দুবর্ৃৃত্তরা। গত রোববার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের মধ্য চরমালিয়া গ্রামের দেলোয়ার বেপারীর বসত ঘরে দুর্বৃত্তরা ২টি বোমা নিক্ষেপ করে। দেলোয়ার বেপারী জানান রোববার রাতে কে বা কাহারা ঘরের দরজার সামনে পর পর ২টি বোমা বিস্ফোরন ঘটায়। এতে ঘরের মধ্যে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে দরজা খুলে বাইরে এসে তিনি কাউকে দেখতে না পেয়ে বিষয়টি মুলাদী থানা পুলিশকে অবহিত করেন। মুলাদী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমার আলামত জব্দ করেন। এ ঘটনায় দেলোয়ার বেপারীর স্ত্রী আইরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান বোমা নিক্ষেপের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।