নাইজেরিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছিলেন নাসারাওয়া ইউনাইটেডের ডিফেন্ডার চিনেমে মার্টিন্স। হাসপাতালে নেওয়ার পর মারা যান নাইজেরিয়ান এই ফুটবলার। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে ইএসপিএনকে জানান ক্লাবটির চেয়ারম্যান আইসাক দানলাদি। “খেলার সময় সে মাঠে লুটিয়ে পড়ে। তখনই তাকে দালহাতু আরাফ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে মারা যায়।” “নাইজেরিয়ান ফুটবলের জন্য এটি একটি দুঃখের দিন এবং আমরা শোকাহত।” নাইজেরিয়ান ফুটবলে মাঠে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বেশ কয়েক বার ঘটেছে এমন ঘটনা।