চাটমোহর টেকনিক্যাল এ- বিএমআই-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আঃ রহিম কালুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,বিলচলন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,অধ্যক্ষ এম এ মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ করেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার। এ সময় ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,কৃষকলীগ নেতা আঃ মান্নান মুন্নাফ,প্রধান শিক্ষক আঃ রাজ্জাক,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,সাংবাদিক শামীম হাসান মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।