পাবনার চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,থানার ইন্সপেক্টর (তদন্ত) আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,সরদার আজিজুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমূখ। সভায় মাদক,ইভটিজিং,সুদের ব্যবসা,অবৈধ স্থাপনা,মুরগীর খামার স্থাপন বিষয়ে আলোচনা করা হয়।