বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া আলীম মাদ্রাসায় সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পুলিশী নিরাপত্তায় সোমবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহনের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। ইফতেদায়ী ও আলীম শাখায় মোট ১৩০ জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে ২জন অভিভাবক সদস্যকে নির্বাচিত করেন। এ নির্বাচনে ৪ জন প্রার্থী যথাক্রমে মোঃ আবদুর রহমান শরীফ, মোঃ হুমায়ূন কবির, মোঃ আঃ আজিজ শরীফ ও মুহাম্মদ আবু সালেহ্ জুহুরী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ইফতেদায়ী শাখায় মোঃ আবদুর রহমান শরীফ ও আলীম শাখায় মোঃ আঃ আজিজ শরীফ নির্বাচনে বিজীয় হয়। নির্বাচনে দায়িত্ব পালন করেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরে আলম বেপারী, স্থানীয় সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বাবুল,মাদ্রাসার শিক্ষক অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।