চিরিরবন্দরের পীরগঞ্জ বাজারে শিয়ালের কামড়ে ৫ ব্যাক্তি আহত হয়েছে। ঘটনাটি গত ৮ মার্চ রবিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারে ঘটেছে।
শিয়ালের কামড়ে আহত আনিসুর রহমান জানান, আমরা বাজারে চা খাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল দোকানে ঢুকে এলোপাথারী লোকজনকে কামড়াতে থাকে। এ সময় আশাদুল, ময়ছার, আমিনুল ও মোকছেদ আলী আহত হন। সে আরো জানায়, কিছুদিন যাবৎ ওই এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকার সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে।