রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল হয়েছে ( ইন্নালিল্লাহি......রাজিউন)। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামেক হাসপাতালে মরা যায়। সে উপজেলার উজানপাড়া গ্রামের মৃত সিদ্দিক দফাদারের ছেলে। মৃতকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিনি মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। সোমবার (৯ মার্চ) সকাল ১১ টায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনাড় ও পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় গোদাগাড়ী মডেল থানার এসআই আবদুল খালেক, রাজশাহী জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদুল হক মাস্টার, গোদাগাড়ী উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, সাবেক কমান্ডর মনিউর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।