রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা, আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, সন্ত্রাস ও নাশকতা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ নিরসনে বিভিন্ন আলোচনা হয়। মুজিব বর্ষে গোদাগাড়ী উপজেলার মাদকসহ বিভিন্ন যেসব দুর্নাম আছে তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একে তোতা, গোদাগাড়ী প্রেস ক্লাব দপ্তর সম্পাদক এম. আবদুল বাতেন, বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।