বিরলে সন্ত্রাসী কায়দায় নারিকেল গাছ কর্তনসহ পয়নিষ্কাষণের হাউজ ভেঙ্গে ফেলায় চরম সমস্যার সম্মূখীন হয়েছে একটি পরিবার। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবারটি।
অভিযোগে জানা গেছে, বিরলের বিজোড়া ইউপি’র বল্লভপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন আহমেদ এর পুত্র ফতে উদ্দিন আহমেদ পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বল্লভপুর মৌজার ১৪ নং দাগে ৭ শতক জমির হালসনাদি খাজনা প্রদান করে বাড়ী সংলগ্ন একটি নারিকেল গাছ ও বাড়ীর পয়নিষ্কাষণের একটি হাউজ ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করে পুত্র আতাউর রহমানসহ তার পুত্র হাফিজুর রহমান, হাসিনুর রহমান, অলি উদ্দিনের পুত্র আব্দুর রউফ ৮ মার্চ রবিবার সকাল আনুমানিক ৮ টায় উক্ত নারিকেল গাছটি কর্তন করে মাটিতে ফেলে দেয় এবং পয়নিষ্কাষণের পাকা হাউজটি ভাঙ্গা শুরু করে। এ সময় ফতে উদ্দিন ও তার স্ত্রী রশিদা বেগম বাঁধা দিতে এলে তাদেরকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ফতে উদ্দিনের আত্ম চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে জীবনে শেষ করে ফেলে লাশ গুমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিয়ে পালিয়ে যায় সকলে। ঘটনায় ফতে উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস ব্যক্ত করেছে। এ ব্যাপারে আতাউর রহমানসহ অভিযুক্তদের নিকট জানতে চাইলেও তাঁদের কেউ বাড়ীতে না থাকায় কিছু জানা সম্ভব হয়নি।