তানোর থানা পুলিশ গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, তানোর উপজেলার কলমা ইউপি এলাকার বাউড়ি গ্রামের মৃত কেফাতুল্লার দেওয়ানের পুত্র সুলতান দেওয়ান (৪৮) কে ২৫ গ্রাম গাজাঁসহ গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। অপর দিকে (আজ) গতকাল রোববার দুপুরে তানোর উপজেলার কালনা গ্রামের জালাল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪০) কে ১০ গ্রাম গাজাঁসহ গ্রেপ্তার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন এঘটনায় তানোর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। (আজ) গতকাল রোববার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।