রাজশাহী পুঠিয়ায় অর্ধশতাধিক পুরাতন ভাঙাচুড়া মালামাল কেনাবেচার দোকান গড়ে ওঠেছে। এলাকাবাসীদের অভিযোগ, বর্তমানে মাদক সেবনকারীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায়। শুধুমাত্র মাদক সেবন করার জন্য, কিছু মানুষ রাতের-আধারে এলাকার বিভিন্ন রকম মালামাল চুরি করে অল্প দামে ভাঙাচুড়া কেনা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দিচ্ছে।
দেখা গেছে, উপজেলায় ছোট বড় ১৫টি হাট, প্রায় ত্রিশ/পয়ত্রিশটির মতো বাজার রয়েছে। সবকটিতে পুরাতন ভাঙাচুড়া মালামাল কেনাবেচা করতে দেখা যায়। যেসব ভাঙাচুড়া ব্যবসায়ীদের বেশি অর্ধ আছে। তারা আবার ছোট ছোট ফেরিয়ালাদের গ্রামগঞ্জে পুরাতন ভাঙাচুড়া মালামাল কেনার জন্য অগ্রীম টাকা দিয়ে রেখেছেন। তার বিনিময়ে প্রতিদিনফেরিয়ালাগুলি ব্যবসায়ীদের মালামাল দিয়ে থাকেন। উপজেলার বানেশ্বর বাজার,ঝলমলিয়া বাজার, মোল্লাপাড়া, সাধনপুর,ধোপাপাড়া, বিড়ালদহ মাজার, শিবপুর হাটসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিভিন্ন প্রকার পুরাতন লোহা, প্লাস্টিক দ্রব্যাদির কেনাবেচার দোকান রয়েছে। এই সব দোকানগুলিতে চোরাকারবারি চক্রের মাধ্যমে রাতের-আধারে অতি গোপনে বহিরাগত চোরাইকৃত মালামাল কেনাবেচা হওয়ার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বক্তিরা বলছে, ভাঙাচুড়া ব্যবসায়ীরা চুরিকৃত দামী মালামালগুলি দীর্ঘদিনের পুরাতন মালের ভেতর কৌসুলে রেখেদেন। সুযোগ বোঝে দোকানের যখন অনেক মালামাল জমাকৃত হয়। তখন এক সঙ্গে রাতে-আধারে ট্রাক ভর্তি করে ভাঙাচুড়া কেনা কোম্পানির কাছে পাঠিয়েদেন। দেখা গেছে, যারা বাসাবাড়িসহ বিভিন্ন স্থান নতুন পুরাতন জিনিসপত্র চুরি করছে। তার বেশিরভাগই ইয়াবা,ফেনসিডিল, চোলাইমদ, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবনের সঙ্গে জড়িত। যখনই মাদক খাওয়ার টাকা কোনো ভাবে সংগ্রহ করতে পারে না। তখনই হাতের কাছে যা পায় তাই বিক্রি করে মাদক সেবন করে। এই চোর চক্রের সদস্যরা মাঝেমধ্যে বিদ্যুৎতের ট্রান্সফরমারের তার চুরি করে ভাঙাচুড়া ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেয়। এলাকাবাসীদের অভিযোগ, থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তাগণ মাসিকচুক্তি হিসাবে সুবিধা নিয়ে থাকেন। ব্যবসায়ীরা চোরাই মাল বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এর ফলে এলাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরি, ঘটনা ঘটে চলেছে। আর চুরি অভিযোগ দিয়ে কেউ ঝামেলায় না পড়ার ভয়ে কেউ থানায় অভিযোগ পর্যন্ত দেয় না।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম বলেন, পুঠিয়ায় কয়েটি ভাঙাচুড়া মালামাল কেনাবেচার দোাকান আছে, তা আমার জানা সেই। সে গুলোতে চোরাই মালামাল বিক্রি হয় কিনা তা জানা নেই। কয়েক দিনের ভেতর দোকানদারদের থানায় ডেকে এনে নজনদারী মধ্যে আনা হবে।