‘প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’-এ প্রতিপাদ্য নিয়ে রোববার পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্নাঢ্য র্যালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের কর্মসূচীর উদ্বোধন করেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,মহিল বিষয়ক কর্মকর্তা আফছার আলী মন্ডল,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়িকা সাজেদা রহমান প্রমূখ।
এদিকে,চাটমোহরস্থ বেসরকারি সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলডিও'র র্নিবাহী পরিচলক মোঃ নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে অনুর্ষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তব্য দেন,চড়ইকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র,কাটাখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোাঃ আবদুল কুদ্দুস, প্রধান শিক্ষক,কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুব আলী,সাংবাদিক মোঃ ইশারত আলী,ময়নুল ইসলাম,ইসরাইল আলম,সোনাবানু,মর্জিনা খাতুন প্রমুখ। বক্তারা নারীদের বিভিন্ন দাবি কথা তুলে ধরেন। নারী দিবসের সমাবেশে ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।