বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এনজিও’র সহযোগীতায় প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চত্তরে গিয়ে শেষ হয়। এর পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ দৌলাতুন নেছা নাজমা, এসআই তৈয়বুর রহমান ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত প্রমুখ।