‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজনে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা অধিবেশন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা রেবেকা সুলতানা। এতে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, মহিলা ভাইসচেয়ারম্যান রুখসানা বারী রুকু ও ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন প্রমুখ।