দিনাজুপুরের পার্বতীপুরে পিকনিকের বাস চাপায় মোজাম্মেল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ রবিাবর দুপুর ১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাসটার্মিনাল তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক আরজী দেবীপুর শিয়ার কোট আলিম মাদ্রাসার আরবি প্রভাষক। তার বাড়ি পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল আমবাড়ী এলাকায়। এ ঘটনায় পুলিশ (নারায়ণগঞ্জ- জ-০৪-০১৮১) বাসটি আটক করেছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাসটার্মিনাল তিন রাস্তা মোড়ে পিকনিকের বাস চাপায় ওই শিক্ষকের মৃত্যু হয়।