পাবনার বেড়া উপজেলায় ’বেড়া সাহিত্য পরিষদ’ নামে সাহিত্য সংগঠন আতœপ্রকাশ করেছে। গত শুক্রবার সন্ধ্যায় বেড়ার আলহেরা নগরীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বেড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরকার আরিফুর রহমান, বেড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট লেখক,গবেষক ড: আশরাফ পিন্টু ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক ও জনপ্রিয় লেখক আখতার জামান। সংগঠনটির সভাপতি হিসেবে রয়েছেন প্রবীণ লেখক খ.ম.আসাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক এ যুগের দীপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এছাড়াও সাহিত্য বিষয়ক সম্পাদক অলোক আচার্য, সাংস্কৃতিক সম্পাদক অরিনা বরকত-ই-খোদা,অর্থ সম্পাদক কাসেদ আলী ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছে মোছা: নাছিমা পারভীন,রায়হান কবির,গোবিন্দলাল হালদার,মোছা. ইাসিমা খন্দকার। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন লেখিকা তাহমিনা আলম, লেখক কুদ্দুস ইশায়ী, জোবায়দা খাতুন, সরকার রাশিদুল ইসলাম ও বিতার্কিক সাবাবা আহমেদ ও অনন্যা রহমান প্রমুখ।