সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ্এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক দপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
এসময় অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এ- কলেজের অধ্যক্ষ ঝরনা বেগম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আশাউর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, প্রমূখ।