বিরলে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২ যুবক। বিক্ষুব্দ জনতা সড়ক অবরোধ করে এ্যাম্বুলেন্সে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মরা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। থানা পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে প্রায় ঘন্টাব্যঅপী চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। লাবু (২৫) ও রাব্বী (২৫) নামে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউপি’র তেঘরা বাজার দিঘী হাড্ডী গোডাউন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাবু বিরল উপজেলার চককাঞ্চন (নতুনপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোটরসাইকেল মেকানিক্স লাবু (২৫) ও তেঘরা মহেশপুর (শাহাপাড়া) গ্রামের মতিউর রহমানের পুত্র স্বর্ণকার রাব্বী (২৪)। নিতরা মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন।
বিরল থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা বাজার দিঘী হাড্ডীগোডাউন নামক স্থানে বোচাগঞ্জ থেকে আসা একটি এ্যাম্বুলেন্স দিনাজপুরে যাওয়ার পথে অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তেঘরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনেই নিহত হয়। ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখাকালীন লাশ উদ্ধার পূর্বক দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছিল।