ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে ঘৃণাবোধ করেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পেসার মেগান স্কাট। বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমনই এক বার্তা দিলেন অজি পেসার। রোববার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঘটনাচক্রে ফাইনালেও দুই দলই মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের বদলা নিতে ফাইনালে প্রতিপক্ষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় স্বাগতিকরা। যদিও বর্তমান চ্যাম্পিয়নও তারাই। স্কাট বলেছেন, ‘তিনি ভারতীয়দের বিরুদ্ধে খেলতে ঘৃনা বোধ করেন। তারা আমাকে আঘাত করেছে। ’ ফাইনালে নামার আগে মেগান স্কাট বলেন, "ভারতীয়দের আটকাতে অবশ্যই আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে আমি বিশ্বাস করি ফাইনালে ভারতকে হারিয়ে আমরা আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারবো।’