মুজিব শতবর্ষ উদ্যাপণ উপলক্ষে জেলার গৌরনদী উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানশিক্ষকদের নিয়ে শনিবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান. উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ।