নওগাঁর মান্দায় আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, প্রভাষক নিরঞ্জন বাগচি নিরু, শিক্ষা সাইফুর রহমান প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৪ জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ক গ্রুপে নুরুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু জুবায়ের হোসেন প্রথম, হাড়কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অরিক প্রামানিক বিপ্লব দ্বিতীয় ও কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহসান লাবিব তৃতীয় স্থান লাভ করেছে। অন্যদিকে খ গ্রুপে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজের সাদিয়া বিনতে শহীদ প্রথম ও একই প্রতিষ্ঠানের নুশরাত জাহান দ্বিতীয় এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের সৌমিক হাজরা নীল তৃতীয় স্থান অর্জন করেছে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।