মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে গত শুক্রবার বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় বালুচর খেলার মাঠ মুক্তমঞ্চে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান,চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউট,অরবিট্ল লিংক স্কুল এ- কলেজ ও পাশর্^ডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল এ- বিএম কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক প্রতিষ্ঠানসমূহের কর্ণধার অধ্যক্ষ এম এ মতিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতান ক্লোজআপ শিল্পী লায়লা। এই শিল্পী একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। অসংখ্য দর্শক অনুষ্ঠনটি উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তি রশিদ নিউটন।
বঙ্গকন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৪ মার্চ বুধবার সকালে তিন দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠনমালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি। এ আয়োজনে ছিলো বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিন পরিবেশিত হয় ক্লোজআপ শিল্পী লায়লাসহ অন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।