জেলার আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কের সরবাড়ি নামক এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান অভি (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত অভি সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের কর্মী ও বড়কসবা গ্রামের আবু বক্কর সরদারের পুত্র। একই দূর্ঘটনায় গুরুত্বর আহত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী ও ঐচারমাঠ গ্রামের রমনী রঞ্জন রায়ের পুত্র প্রত্যয় বাড়ৈকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।