শেখ সারহান নাসের তন্ময় এমপি বলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরে খুব অল্প সময়ের মধ্যে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি গ্রামের কৃষি ক্ষেত্রে উন্নয়নের ঝড় তুলেছেন, ফলে তিনি প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করে অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধি এনেছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং নিরালস পরিশ্রমের ফলে দেশে তথা প্রতিটি গ্রামে এখন উন্ননের জোয়ার বইছে। আপনারা আপনাদের রবি শষ্য রাখার জন্য কোল্ড স্টোরের কথা বলেছেন, আমি মাননীয় প্রধান মন্ত্রী মহোদ্বয়কে বলে আগামীতে আপনাদের রবি শষ্য রাখার জন্য একটি কোল্ডস্টোরের ব্যাবস্থা করে দিবার চেষ্টা করবো, কচুয়া বগেরহাটকে আমি বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরী করবোই ইনশাআল্লাহ।
শেখ সারহান নাসের তন্ময় এমপি গতকাল শেখ তন্ময় মিলনায়তনে ও কচুয়া উপজেলা পরিষদ চত্তরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জ, খুলনা,বাগেরহাট,সাতক্ষিরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে উপজেলা কৃষি অফিস কচুয়া, বাগেরহাটের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি মেলা -২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা গুলো তিনি বলেন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি মেলা-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ এর সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বাগেরহাট মোঃ মামুনুর রশীদ, উপ-পরিচালত কৃষিসম্প্রসারন কর্মকর্তা বাগেরহাট রঘুনাথ কর, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, উপজেলা চেয়ারম্যান বাগেরহাট সরদার নাসির উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুজ্জামান ঝুমুর।অনুষ্ঠানে স্বগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক,যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,যুবলীগ নেতা দিদার সুজন,চেয়ারম্যান তাসলিমা বেগম,চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, চেয়ারম্যান শেখ নাসি উদ্দিন, চেয়ারম্যান নকীব অহিদুল ইসলাম,চেয়ারম্যান সেখ মকবুল হোসেন,শ্রমিকলীগ সভাপতি খান শহিদুল ইসলাম, সেচ্ছা সেবক লীগ সভাপতি সেখ সাজ্জাদুল ইসলাম ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সজীব,উজ্জলসহ উপজেলা আওয়ামী লীগে সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভা উপজেলা মিলানয়তনে সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ এর সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। উপজেলা আওয়ামী লীগে সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে প্রধান অতিথি মহোদ্বয়কে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান অতিথি সকল প্রশ্নের জবাব দেন।