পাবনার সুজানগরে প্রতিপক্ষকে শাসন করতে না পেরে প্রকাশ্যে তার মূল্যবান গাছ কেটে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার কুড়িপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, জমাজমা নিয়ে ঢাকায় কর্মরত ওই গ্রামের টুটুল আহমেদের সাথে দীর্ঘদিন একই গ্রামের বজলুর রহমান ওরফে বজু সরকার ও তার লোকজনের বিরোধ চলছিল। এরই জের ধরে ওইদিন সকাল ৯টার দিকে বজু সরকার ও তার লোকজন টুটুলের বসতবাড়ির জায়গায় লাগানো ১২টি মূল্যবান মেহগনি গাছ কেটে সাবাড় করে। এতে তার প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধন হয়। থানার কর্মকর্তা ইনচার্জ বদরুদ্দোজা জানান, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।