চাটমোহর উপজেলার আটলংকা বাজার মসজিদে গত বৃহস্পতিবার হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকার হাজীদের সাথে সৌহার্দ্য তৈরি,পরস্পরের সাথে সম্পর্ক রক্ষা করা ও হজ্বযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলহাজ্ব ক্বারী মোঃ আরশেদ আলী,আলহাজ্ব হাফিজুর রহমান,আলহাজ্ব ডাঃ মোঃ ইউনুস আলী,আলহাজ্ব আঃ জলিল,অধ্যক্ষ সদর উদ্দিন প্রমূখ। সমাবেশে ২ শতাধিক হাজী উপস্থিত ছিলেন।