আগামী ১৮ ও ১৯ এপ্রিল আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষে শুক্রবার দুপুর ১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি সারণা গাঁওতার আহ্বায়ক চুন্নু টুডু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক সূর্য্য হেমব্রম, সমাজসেবক গনেশ মার্ডি, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আলেক জান্ডার হাঁসদা, কমল সরেন, রমেশ হাঁসদা, বিমল মুর্মু, সুভাষ হেমব্রম, মানিক সরেন, বিশুরাম মুর্মু প্রমুখ।
সভায় আমাগী ১৮-১৯ এপ্রিল দিনাজপুর সদরে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।