বিরলের হাফিজ উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার গ্রহণ করেন।
বৃহষ্পতিবার উপজেলার ধামইর ইউপি’র ধুকুরঝাড়ী গ্রোয়ার্স মার্কেটে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে পুরষ্কৃত করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের মরহুম হাফিজ উদ্দিনের সহধর্মীনি মোছা মোনয়ারা বেগম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়কে ফুল দিয়ে বরণ ও হাফিজ উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।