“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টা হতে ঘন্টাব্যাপী দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালিত হয়।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম। আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান, ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম, যৌন নিপিড়ন নিমূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মেহের সুলতানাসহ বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রধানগণ।