গোপন সংবাদ পেয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের এসআই আলন চন্দ্র বর্মণের নেতৃতে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলায় সময় হাতেনাতে ২ জনকে গ্রেফতার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলার সামগ্রী, নগদ অর্থ ৩০৫ টাকা, কয়েক সেট তাস, তাবু ও বিছানাপত্র জব্দ করেন। থানা সূত্রে জানা যায়, সাতোর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানের পার্শ্বে দক্ষিণ প্রাণনগর নর্ত নদীর বাগানের ভিতরে বীরগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মোঃ জমসের আলীর ছেলে মোঃ শাহাজান (৩২), একই এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রওশন আলী (৩২ )। ঘটনাস্থল থেকে আবব্বাস আলী, মোহাম্মদ আলী, তালাবু মুর্মু, শহিদুল ইসলাম, দুলাল হোসেন ও আবু বক্করসহ ৫ জুয়ারু পালিয়ে যায়। এ ব্যাপার বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে জুয়ারীদের বিরুদ্ধে ১৯৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবারে দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।