মায়ের অসুস্থতার খবর পেয়ে পর্তুগালে ছুটে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেখান থেকে ফিরে দুঃসময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইউভেন্তুসের এই তারকা ফরোয়ার্ড। মঙ্গলবার স্ট্রোক করে মারিয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদোর মা। সেই খবর কানে আসতেই রোনালদো ছুটেছিলেন মায়ের পাশে দাঁড়াতে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ইতালিতে ফিরেছেন রোনালদো। ইউভেন্তুসের অনুশীলনেও যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পাশে থাকাদের কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক ফরোয়ার্ড। টুইটার বার্তায় রোনালদো লিখেছেন, “আমার মায়ের সমর্থনে পাঠানো সব বার্তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মা বর্তমানে স্বাভাবিক আছে এবং হাসপাতালে সেরে উঠছে। আমি এবং আমার পরিবার চিকিৎসক দলকেও তাদের সেবা-শুশ্রূষার জন্য ধন্যবাদ জানাই।