“প্রজন্ম থেকে সমতার-সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঘন্টাব্যাপী এডাব দিনাজপুরের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নারীদের সমতা প্রতিষ্ঠান মুজিব শতবর্ষের ধারণাকে লালন করতে হবে। আমাদের প্রজন্মদের জানাতে হবে সমতার ভিত্তিতে নারীদের অধিকার রয়েছে। কোন নারী যাতে নির্যাতিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ করে জিও-এনজিও মিলে নারীর অধিকার প্রতিষ্ঠা করি।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম। আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান, ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম, যৌন নিপিড়ন নিমূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মেহের সুলতানা, এডাব দিনাজপুর জেলার সভাপতি ও এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, এডাব দিনাজপুরের সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসআইডিপি’র নির্বাহী পরিচালক আফসার আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীসহ বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রধানগণ।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ জেলা প্রশাসক কার্যালয় হতে সর্বস্তরের অংশগ্রহণে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণসহ লোকভবন প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানান।