“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ, সমবায় কর্মকর্তা আবদুর রাজ্জাক, নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান প্রমূখ।