প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প 'জমি আছে,ঘর নেই' এর আওতায় মুজিব বর্ষ উপলক্ষ্যে হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দুর্যোগ সহনীয় সেমি-পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, সরকার মুজিব বর্ষে প্রতিটি গৃহ হীন ব্যাক্তিকে একটি কউে ঘর নিমান করে দিবে। কেউ গৃহহীন থাকবেনা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদিবাসি মালঞ্চা গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য শিবলী সাদিক এমপি অসহায় দুস্থ আদিবাসী ১৪টি পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৪টি সেমি পাকা ঘর।