দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০ বছর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২০, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উউপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে (৪মার্চ) বুধবার সকল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন, বীরগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রমিজ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইয়াকুব আলী বাবুল। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, সাব রেজিস্টার কর্মকর্তা মোঃ জহরুল ইসলাম, বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক অধীদপ্তর কর্মকর্তা নিবেদিতা দাস,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, বেইস মিতালী প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া বেগম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কামাল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়,মুক্তিযুদ্ধা প্রেমানন্দ রায়,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দল সালাম সরকার, যুব ক্রীড়া সম্পাদক ও সবুজ বাংলা নিউজের সম্পাদকমন্ডলীর সভাপতি মো: ইয়াসিন আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন এনজিও, সামাজিক পেশাজীবী, গণম্যাধমের কর্মী উপস্থিত ছিলেন।