পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের এম কে আর আহম্মদীয়া দাখিল মাদ্রাসার চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। মাদ্রাসার সভাপকি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,এসএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,মাদ্রাসার সুপার মওলানা মোঃ আঃ লতিফ,ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন লিটর বিশ্বাস,প্রভাষক মাহবুবুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টার,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন প্রমূখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানা গেছে।