মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার তিনটিট শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বুধবার সকালে তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী অনুষ্ঠনমালার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠান দিনটি হলো চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউট,অরবিট্ল লিংক স্কুল এ- কলেজ ও পাশর্^ডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল এ- বিএম কলেজ।
বুধবার সকালে চাটমোহর সরকারি আরসিএন এ- বিএসএন মডেল হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। পাশর্^ডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল এ- বিএম কলেজের অধ্যক্ষ,অরবিট্ল লিংক স্কুল এ- কলেজের সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,এসএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.ইতি হোসেন স্বপ্না,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,ইউপি চেয়ারম্যান আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক,ইউপি চেয়ারম্যার রাশেদুল ইসলাম বকুল,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিক,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি আঃ আলীম,সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস,প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র,প্রধান শিক্ষক আঃ ছালাম,প্রধান শিক্ষক আলতাব হোসেন,প্রধান শিক্ষক আঃ গফুর,মোঃ আঃ রাজ্জাক মিয়সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। একশ’ শিক্ষার্থী একই সাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করে। এ ছাড়া রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার তিন দিনের আয়োজন শেষ হবে।