বগুড়ায় ডেমোগ্রাফিক এ- হেলথ সার্ভে-২০১৭-১৮ রাজশাহী বিভাগের বিভাগীয় অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষন ইন্সটিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এবং যুক্তরাষ্ট্রের আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ’র (ইউএসএইড)অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নিপোর্ট (গবেষনা) পরিচালক ও যুগ্ম সচিব রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও নিপোর্ট এর মহাপরিচালক সুশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য এবং বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ।