মুজিববর্ষ পালনে পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে জরুরী প্রস্তুতিমুলক সভা গত বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সচিব প্রবীর হাজারীর পরিচালনায় সভায় ইউপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে ২টা তোরণ,পাটকেলঘাটা বাজারে আলেকসজ্বা,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন প্রচার,১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালনে আলোচনা সভা,দেশাত্ববোধক গান প্রচার সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়। পরিচ্ছন্ন গ্রাম হিসাবে যুগিপুকুরিয়া, বাইগুনী, লালচন্দ্রপুর, চৌগাছা, মশাডাঙ্গা, জুজখোলা খোর্দ্দ গ্রামকে মডেল হিসাবে চিহিœত করা হয়েছে। মুজিব বর্ষে পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গ্রামকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে ঘোষনা করা হবে।