দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিববর্ষ,৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষন,২৫শে মার্চ কালোরাত্রিতে গনহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধিনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের প্রস্থুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলাচনা সভায় ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন,ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম,৩নং সিংড়া ইউ,পি চেয়ারম্যান আঃ মান্নান মন্ডল, ৪নং ই্উপি চেয়ারম্যান তৌহিদুল ্ইসলাম,সকল বিভাগীয় প্রধানগন,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা করার জন্য আহ্বান জানান।