পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে বয়স্ক,বিধাব ও প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বিধাব,প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের বাছাই করা হয়। বাছাই কাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোঃ রাশেদুল কবির,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম,গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রমূখ। সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান,পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।